সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ৪২০ পিস ইয়াবা, ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা নগদ এবং দেশীয় অস্ত্রসহ তিনজন আটক হয়েছেন। অভিযানটি বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয়। অভিযানে জব্দ করা হয়েছে ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি এবং একটি মোটরসাইকেল। আটকৃতরা হলেন: মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. রাকিব হোসেন (২০) এবং মো. মুরাদ হোসেন (২০)। সেনাবাহিনী জানিয়েছে, ইয়াসিন আরাফাত জেলার পরিচিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা অস্ত্র ও লাঠি দিয়ে জেলায় নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি মো. মাদুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় বিপুল মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ১০৭ বার পড়া হয়েছে
ট্যাগস:














