সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (১৪ জানুয়ারি) লাবসা ইউনিয়নের এগারআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল ও লাবসা ও বল্লী ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রেজাউল সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ, যিনি বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তার ভালোবাসার প্রতিফলন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেখা যাবে। ইনশাআল্লাহ, তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল ইসলাম দিদার, যুব নেতা লুৎফুল আলম খোকন, বল্লী বিএনপির সভাপতি মো. সেলিম আক্তার মন্টু এবং লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান। আলোচনা সভার শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ তানভীরুল হোসেন অভি।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ১১১ বার পড়া হয়েছে
ট্যাগস:














