সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনাইটেড একাডেমি ছাত্রদলের উদ্যোগে এবং ইউনিয়ন বিএনপির তত্ত্বাবধানে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি চারদলীয় ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩:৪৫ মিনিটে প্রতাপনগর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় জে কে এফসি শ্যামনগর একাদশ এবং শামীমা ক্লিনিক অ্যান্ড ভিক্টোরিয়ান নওয়াবেকী একাদশ। টানটান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জে কে এফসি শ্যামনগর নির্ণায়ক গোল করে ১-০ ব্যবধানে জয় অর্জন করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পুত্র সাজেদুর রহমান সাজিদ, এবং সভাপতিত্ব করেন বিএনপি প্রতাপনগর ইউনিয়নের আহবায়ক স. ম. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুমন, এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আমির হোসেন (জিকু)। খেলাটি পরিচালনা করেন আবু অহিদ বাবলু, সহকারী পরিচালক ছিলেন ইয়ামিন হোসেন ও রাহুল সরকার, ধারাভাষ্য দেন নাইম ইসলাম, রাশেদুল ইসলাম ও আশরাফ হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৬০ হাজার টাকা। হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা উৎসবে মুখরিত হয়ে ওঠে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে শহীদ জিয়া স্মৃতি চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ১৪২ বার পড়া হয়েছে
ট্যাগস:














