আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: সাতক্ষীরায় নারীদের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকায়নের লক্ষ্য নিয়ে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পাঁচটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪১টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও অর্থ সহায়তা তুলে দেন উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা। উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, “নারীরা যদি দক্ষ হয়, তবে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। এই প্রশিক্ষণ শুধু সনদের জন্য নয়, নারীদের বিশ্বাস ও স্বাবলম্বিতার ভিত্তি গড়ে দিতে দেওয়া হয়েছে। আমরা নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ নিশ্চিত করব।” অনুষ্ঠানের বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, “নারীর ক্ষমতায়ন শুধু শ্লোগান নয়, এটি সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর হাতিয়ার। এই প্রশিক্ষণ কর্মসূচি নারীদের জীবন বদলের গল্প তৈরি করবে।” চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না বলেন, “দক্ষতা অর্জনের পাশাপাশি নারীদের বাজার সংযোগ নিশ্চিত করা জরুরি। তাহলেই উদ্যোগের পূর্ণ সফলতা আসবে।” প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে ছিল শো-পিস ও হ্যান্ডিক্রাফ্ট, টেইলরিং, বিউটি ফিকেশন, কম্পিউটার এবং মোবাইল সার্ভিসিং। এসব প্রশিক্ষণের মাধ্যমে নারীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের নারীর ক্ষমতায়ন কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময়: ০৮:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬