সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (বিপিএম) মোঃ আরেফিন জুয়েল এবং ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক (ওএসপি, পিএসসি, এডি) কাজী আশিকুর রহমান ভোমরা স্থলবন্দরে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, সহসভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী) এবং সাধারণ সম্পাদক আবু মুসা। শুভেচ্ছা ও মতবিনিময়কালে সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
রিপোর্টার 













