আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

oplus_0

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, আর সেই প্রত্যাশার বড় একটি অংশ স্বাস্থ্যখাতকে ঘিরে। তাই এই প্রত্যাশা পূরণে নেতৃত্ব দিতে হবে চিকিৎসকদের- এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. শেখ সাইদুল হক। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের আয়োজনে পিঠা উৎসব ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত কনসালটেন্ট চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। গতানুগতিক ব্যবস্থার বাইরে এসে আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পরিবর্তনের জন্য ডাক্তারদেরই নেতৃত্ব দিতে হবে। স্বাস্থ্যখাত ডাক্তারদের নিজের করে নিতে পারলেই কাঙ্ক্ষিত সফলতা আসবে।” প্রফেসর ডা. শেখ সাইদুল হক আরও বলেন, স্বাস্থ্যসেবার অগ্রযাত্রাকে ধারণ করে জনমানুষের সন্তুষ্টি অর্জনই চিকিৎসকদের মূল লক্ষ্য হওয়া উচিত। কাজের গুণগত মান প্রমাণের মাধ্যমেই একজন চিকিৎসক তার যোগ্যতার স্বীকৃতি পান। এরই ধারাবাহিকতায় কেউ সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এমনকি মেডিকেল কলেজের প্রিন্সিপালসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পান।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আঃ সালাম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. কামরুন্নাহার শিউলি, সহযোগী অধ্যাপক ডা. মিস. রহিমা খাতুন, সহকারী অধ্যাপক ডা. আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক আসাদুল্লাহ আল গালিব, সহকারী অধ্যাপক সমীর কুমার, সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহযোগী ও সহকারী অধ্যাপকসহ মোট ২৩ জন কনসালটেন্ট চিকিৎসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক

আপডেট সময়: ১১:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬