আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯: বহিষ্কার ৩

  • সুরাইয়া খাতুন
  • আপডেট সময়: ১১:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। জেলার ৩২টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৪২৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পরীক্ষাকালীন সময়ে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে প্রবেশ করে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধসহ সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হয়।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক। প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো সমস্যা হয়নি। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা স্বস্তির সঙ্গে কেন্দ্র ত্যাগ করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে জেলার সব পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। সকল নির্দেশনা মেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯: বহিষ্কার ৩

আপডেট সময়: ১১:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬