আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হারের হেক্সা পূরণ নোয়াখালী এক্সপ্রেসের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে হেরেই চলেছে নোয়াখালী এক্সপ্রেস। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নবাগত দলটি। তাতেই হারের হেক্সা সম্পন্ন হয়েছে নোয়াখালীর। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করে নোয়াখালী। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় রাজশাহীর।

রান তাড়া করতে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম মিলে ৫ ওভারে করেন ৪৭ রান। ২১ রান করে আউট হন তানজিদ। পরের উইকেটে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।

এদিকে ফিফটি তুলে নেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ৩৫ বলে ৬০ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর ৯ রানে ইয়াসির রাব্বী ও ৮ রানে এসএম মেহেরব আউট হন। আর তানজিম হাসান সাকিবকে নিয়ে জয় নিশ্চিত করেন রায়ান বার্ল। ১৯ রানে বার্ল ও ১ রানে তানজিম অপরাজিত থাকেন। এর আগে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ৪১ রান তোলে তারা। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। ২৮ বলে ৩০ রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রিপন মণ্ডল। শান্ত’র বলে মেরে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত (১৩ বলে ৭)। এবারের বিপিএলে আগের দুই ম্যাচে ৬ ও ১ রানে আউট হওয়া সৌম্য তৃতীয় ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েছেন। ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার। মাঝে মোহাম্মদ নবি ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করেছেন। অধিনায়কত্বের ভার কাঁধে নিয়ে হায়দার আলি ৬ বলে করেন ৩ রান। শেষদিকে কেবল ১ বল পেয়েছেন জাকের আলি অনিক। সবমিলিয়ে টেনেটুনে ১৫১ রান তুলেছে নোয়াখালী।

বিপরীতে রাজশাহীর পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এ ছাড়া শান্ত, বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

হারের হেক্সা পূরণ নোয়াখালী এক্সপ্রেসের

আপডেট সময়: ০৬:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬