আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাংলাদেশের পাশে দাঁড়ালো শহিদ আফ্রিদি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:২৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে নিজের মতামত দিতে গিয়ে আফ্রিদি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত একেবারেই সঠিক এবং এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে।’ তিনি মনে করেন, আইসিসিকে একটি সত্যিকারের বৈশ্বিক ক্রীড়া সংস্থা হিসেবে কাজ করতে হবে এবং কোনো একটি দেশের প্রভাব বা চাপের মধ্যে পড়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আফ্রিদি আরও বলেন, ‘অংশগ্রহণকারী সব দলের স্বাচ্ছন্দ্য ও ন্যায্যতার কথা বিবেচনায় রেখে আইসিসির উচিত বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। এতে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় থাকবে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

বাংলাদেশের পাশে দাঁড়ালো শহিদ আফ্রিদি

আপডেট সময়: ১২:২৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬