স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির এডহক কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শেখ আব্দুর সাত্তার বলেন, আইনজীবী সমিতির ঐক্য, পেশাগত মর্যাদা ও সাংগঠনিক স্থিতিশীলতা রক্ষায় একটি গ্রহণযোগ্য ও কার্যকর এডহক কমিটি গঠন অত্যন্ত জরুরি। তিনি বলেন, সকল আইনজীবীর সম্মিলিত মতামতের ভিত্তিতেই এই কমিটি গঠিত হওয়া উচিত। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জিপি এড. অসিম কুমার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. আকবর আলি, সদস্য সচিব এড. নুরুল আমিন, এড. মিজানুর রহমান পিন্টু, এড. এবিএম সেলিম, এড. মোস্তফা জামান, এড. শাওন, এড. সুনীল, এড. হাসিবসহ সিনিয়র আইনজীবী ও সমিতির সাবেক নেতৃবৃন্দ। বক্তারা দ্রুত এডহক কমিটি গঠন করে জেলা আইনজীবী সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন এবং এডহক কমিটি গঠন বিষয়ে গঠনমূলক মতামত তুলে ধরেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির এডহক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:১৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- ৮৮ বার পড়া হয়েছে
ট্যাগস:














