আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের হরিণ উদ্ধারের পর অবমুক্ত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, শ্যামনগর: সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ভোরে আড়পাঙ্গাশিয়া এলাকায় একটি হরিণ ঘোরাফেরা করতে দেখে বন বিভাগকে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করে। বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সিপিজি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে হরিণটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মুন্সিগঞ্জ ফরেস্ট অফিস সংলগ্ন সুন্দরবনের নির্ধারিত এলাকায় হরিণটিকে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, গত তিন সপ্তাহে সুন্দরবন থেকে তিনটি হরিণ ও একটি বন্য শুকর লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

শ্যামনগরে লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের হরিণ উদ্ধারের পর অবমুক্ত

আপডেট সময়: ১২:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬