কলারোয়া ব্যুরো: কলারোয়া পৌরসভার মুরারীকাটি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবুর সভাপতিত্বে এবং পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ইমামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দমনে বারবার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু হামলা-মামলা ও নির্যাতন করেও এ সংগঠনকে স্তব্ধ করা যায়নি। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জনগণের জান-মালের নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এ.কে.এম কুরবান আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কলারোয়ায় পৌর জামায়াতের কার্যালয় উদ্বোধন
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- ১২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:














