কলারোয়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কলারোয়ায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) যোহর নামাজের পর কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে কলেজের সাবেক অধ্যক্ষ ও সভাপতি আবু বক্কার ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, যুবদলের আহ্বায়ক এম.এ. হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল কাফি।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কলারোয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:১৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- ১১৪ বার পড়া হয়েছে
ট্যাগস:














