আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঢাকা থেকে অপহরণকৃত যুবক উদ্ধার ॥ গ্রেপ্তার ৩

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

দেবহাটা: ঢাকা থেকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে জিম্মি রাখার ঘটনায় সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে এক যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫) অপহরণের অভিযোগে দেবহাটা থানায় মামলা নং- ৩ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরা ঢাকায় আশিকের বাসায় গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে অপহরণ করে প্রাইভেটকারে করে দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে জিম্মি করে রাখে। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের চেকবই নিয়ে সেখানে যেতে চাপ দেয়। আশিকের মা ও বোন সেখানে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তার নেতৃত্বে পুলিশ ৪ জানুয়ারি গভীর রাতে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় আসামিদের কাছ থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৩৬৫, ৩৮৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে এবং ভিকটিমের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

ঢাকা থেকে অপহরণকৃত যুবক উদ্ধার ॥ গ্রেপ্তার ৩

আপডেট সময়: ০৯:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬