সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দুই দিনব্যাপী বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে কো-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন উদ্বোধন করেন।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক, পরিচালক অর্থ সালাউদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষাব্যক্তি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উৎসবে ৫৩টি স্টলে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, নকশি, জামাই পিঠাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। এছাড়া লোকনৃত্য, দেশাত্মবোধক গান ও মিলনমেলার মাধ্যমে উৎসবটি বাঙালির ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা পাবলিক স্কুলে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- ১০৪ বার পড়া হয়েছে
ট্যাগস:














