আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা ল কলেজের অফিস স্টাফ আব্দুল মান্নানকে রিকশায় তুলে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের অফিস স্টাফ মো. আব্দুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি টানা ৪০ বছর সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে সাতক্ষীরা ল কলেজের উদ্যোগে কলেজের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শামসুদ্দোহা খোকন ও অ্যাডভোকেট আলহাজ্ব মো. ফজলুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক অ্যাডভোকেট ফেরদৌসী ইফতেখার লুসী, অ্যাডভোকেট শহীদ হাসান বাবু, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন হীরা, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, অ্যাডভোকেট এস এম শরীফ, শরীফ আজমীর হুসাইন রোকন, কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু, ল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. নাহিদুজ্জামান নাহিদ ও সদস্য বেবী ফারজানা।

বক্তারা বলেন, ১৯৮৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত চার দশক ধরে মো. আব্দুল মান্নান ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ল কলেজ পরিবারের আস্থা অর্জন করেছেন।

বিদায় সংবর্ধনার অংশ হিসেবে কলেজের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের এক ব্যতিক্রমী মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও অফিস স্টাফরা তাঁকে একটি রিকশায় তুলে কলেজের গেট পর্যন্ত পৌঁছে দেন, যা ছিল তাঁর প্রতি ভালোবাসা ও সম্মানের অনন্য বহিঃপ্রকাশ।

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অফিস স্টাফরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মো. মুনিরুদ্দীন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা

সাতক্ষীরা ল কলেজের অফিস স্টাফ আব্দুল মান্নানকে রিকশায় তুলে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা

আপডেট সময়: ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬