আশাশুনির শোভনালী ইউনিয়নের বদরতলা গ্রামের আলহাজ্ব মুজিবুর রহমান খাঁ (৯০) গত বুধবার নিজ বাসভবনে দীর্ঘ অসুস্থতার পর ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর বদরতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে শোভনালী ইউপি চেয়ারম্যান, উপজেলা জামায়াত ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রিপোর্টার 













