আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি : জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশাশুনিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ও মহড়া পরিচালনা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজার ও গোয়ালডাঙ্গা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করা হয়। এ সময় দোকানিদের লাইসেন্স ব্যতীত পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, গ্যাস সিলিন্ডার ও অ্যালকোহলজাত দ্রব্য বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধ করা এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এবং আশাশুনিতে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

আপডেট সময়: ০৭:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬