আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইসি নির্দেশনা: নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভ্রাম্যমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিট।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আসনভিত্তিক জেলা ও মেট্রোপলিটন এলাকায় এসব কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। উপজেলা ও থানা পর্যায়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভাপতির দায়িত্বে থাকবেন সহকারী রিটার্নিং অফিসার।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিটিগুলো নিরপেক্ষতা বজায় রেখে আচরণবিধি প্রয়োগ, ভোটারদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার কাজ করবে। এছাড়া নির্বাচনী ব্যয় তদারকি, অভিযোগ দায়ের ও দৈনিক প্রতিবেদন কমিশনে পাঠানোও তাদের দায়িত্ব।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি আসনে নির্বাচন মনিটরিং টিম গঠন করে প্রতি তিনদিন অন্তর বা প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিবেদন পাঠানো হবে। জেলা পর্যায়ে পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি একসাথে অনুষ্ঠিত হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা

ইসি নির্দেশনা: নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠন

আপডেট সময়: ০৮:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫