প্রেস বিজ্ঞপ্তি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের মিনি মার্কেটস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার।
এছাড়া বক্তব্য দেন ক্লাবের সদস্য এস এম মহিদার রহমান, মেহেদি আলী সুজয়, ফয়জুল হক বাবু, মশিউর রহমান ফিরোজ, এস এম বিপ্লব, গাজী ফরহাদ, তৌহিদুজ্জামান লিটু, আমিনুর রহমানসহ অন্যান্য সদস্যরা। সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ও প্রভাষক আমিনুর রহমান। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে বার্ষিক পিকনিকের তারিখ নির্ধারণসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রিপোর্টার 













