আবুল হাসান, দেবহাটা: দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মরহুম বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর সুশীলগাতী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই শামীম আহসানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, জামায়াত নেতা ফয়েজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। পরিবার ও এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ১২৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ














