আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আ.লীগের নেতা সরদার মুজিব

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

রঘুনাথ খাঁ: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব। তিনি কলারোয়া উপজেলার নাকিলা গ্রামের চাঁদ আলী সরদারের ছেলে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিব আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ৯২ হাজার ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেন ওয়ার্কার্স পার্টির অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ। সরদার মুজিব ভোট পান ২৩ হাজার ৬০০ ভোট। এরপরের সংসদ নির্বাচনগুলোতে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরদার মুজিবকে আর নির্বাচন করতে দেখা যায়নি।
তবে সরদার মুজিব জানান, তিনি নির্বাচনে লড়াই করতে পারার ব্যাপারে আশাবাদি। বাংলাদেশ নির্বাচন কমিশনারের বিজ্ঞপ্তি অনুযায়ি যদি সাজাপ্রাপ্ত কোন আসামী খালাস পাওয়ার ৫ বছরের মধ্যে নির্বাচন করতে না পারে সেক্ষত্রে জামায়াতের সঙ্গে তার লড়াই হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিবের মনোনয়নপত্র জমা দিয়ে ফিরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন মাগফুর খাঁ নামের আওয়ামী লীগের এক কর্মী। তিনি কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মিনহাজ খাঁ’র ছেলে। তাকে মানিকনগর গ্রামের ব্যবসায়ি কামরুজ্জামানের উপর ২০১৫ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় সরসকাটি বাজারে ইউনিয়ন পরিষদের সামনে মারপিট ও ১০ লাখ টাকা চাঁদার দাবিতে সাত লাখ টাকা ছিনিয়ে নেওয়া সংক্রান্ত দায়েরকৃত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কলারোয়া থানায় জিআর- ১৮০/২৪ নং মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন জানান, মাগফুর খঁ’কে একটি চাঁদাবাজি ও মারপিটের মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আ.লীগের নেতা সরদার মুজিব

আপডেট সময়: ১১:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫