স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের এন.বি.বি.কে আল মদিনা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা এ.বি.এম হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল গালিব, শাহনাজ সুলতানা, নূরুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল হাসান, আব্দুল আহাদ, মাওলানা রওশন আলম, সহ সুপার মাওলানা শাহজাহান কবীর, সাইফুল্লাহ, মাওলানা রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস. এম. আলমগীর হোসেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
এন.বি.বি.কে আল মদিনা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ১০৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























