আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা-০৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন মনোনয়নপত্র জমা দিলেন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতারের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর কাজী আলাউদ্দীন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত ও আগামীর উন্নত বাংলাদেশ গড়তে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই। ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে কালিগঞ্জ-আশাশুনি-০৩ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দেবো, ইনশাআল্লাহ।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দীন বুলু, আব্দুর রশিদ মিয়া, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, মৌতলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাজী ইমাম উদ্দীন, সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবির পলাশ, ছাত্রদল নেতা শেখ নাজমুল হোসেন, ধানের শীষের প্রার্থীর কণিষ্ঠপুত্র কাজী আসিফুর রহমান রাজু সহ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা-০৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন মনোনয়নপত্র জমা দিলেন

আপডেট সময়: ১১:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫