আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত মতবিনিময় সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: তালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এ. এইচ. এম. লুৎফুল কবীর, উপজেলা নির্বাচন অফিসার মো. রাসেল রানা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহ, সেক্রেটারি মো. ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এবং ইসলামী আন্দোলনের নেতা মো. মোন্তাজুল করিম। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা, সহিংসতা পরিহার এবং গণভোটসহ সকল নির্বাচন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত মতবিনিময় সভা

আপডেট সময়: ১১:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫