আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

আরাফাত আলী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বক্তারা নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আচরণবিধি কঠোরভাবে অনুসরণ এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল হোসেন খান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব হোসেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রভাষক অয়েক কুরুনি এবং স্বতন্ত্র প্রার্থী ডা. আসলাম আল মেহেদী। এছাড়াও সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালিগঞ্জ স্টেশন অফিসার আবুল বাশার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ও গণভোট সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

আপডেট সময়: ১১:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫