আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে শিক্ষার্থীরা সৃজনশীল বৈজ্ঞানিক কর্মকাণ্ড প্রদর্শন

  • সুরাইয়া খাতুন
  • আপডেট সময়: ১০:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় সিলভার জুবলি মডেল, পলাশপোল, জি এন, কামালনগর, ইটাগাছা, ফিংড়ি, মিশন, রসুলপুর বালিকা ও পরানদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টারের মাধ্যমে পানযোগ্য করা, গ্রিনহাউস ইফেক্ট, সৌর বিদ্যুৎ তৈরি, সৌরজগতের ঘূর্ণন ও আলোর সরলরেখায় গমনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড প্রদর্শন করেন। মেলার শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কলারোয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীরা পানির প্লবতা নিরূপণ, আধুনিক ও লাভজনক কৃষিপদ্ধতি, সমন্বিত মৎস্য চাষ প্রকল্প, ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্র আবিষ্কার, আধুনিক নগরায়ন ও গ্রীনহাউস ইফেক্টসহ সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করেন।
তালা উপজেলায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলায় উপজেলা জুড়ে আটটি ক্লাস্টারের মোট ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টার, সৌর বিদ্যুৎ, সৌরজগতের ঘূর্ণন, আলোর সরলরেখায় গমন, বায়ুর ওজন, উদ্ভিদের বিভিন্ন অংশ, মাটি, সুষম খাদ্য ও তথ্য প্রযুক্তির প্রভাবসহ নানা সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলা শিশুদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও সৃজনশীল মানসিকতা গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম, যা তাদের ভবিষ্যৎ জ্ঞানার্জন ও পেশাগত জীবনের ভিত্তি স্থাপন করে। তিনি সফলভাবে মেলা আয়োজনের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন

সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে শিক্ষার্থীরা সৃজনশীল বৈজ্ঞানিক কর্মকাণ্ড প্রদর্শন

আপডেট সময়: ১০:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫