আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরা তথ্য অফিসের প্রচারাভিযান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করেছে জেলা তথ্য অফিস, সাতক্ষীরা।

এরই অংশ হিসেবে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় রবিবার (২৮ ডিসেম্বর) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাটবাজার ও গ্রামাঞ্চলে সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সকল ইউনিয়নে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই প্রচারাভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন সড়ক প্রচারের পাশাপাশি নির্দেশনা অনুযায়ী উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শনী, ‘টেন মিনিটস ব্রিফ’ এবং সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ভোটারদের সচেতন করা হচ্ছে।

তিনি আরও জানান, এ প্রচার কার্যক্রমে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরা তথ্য অফিসের প্রচারাভিযান

আপডেট সময়: ০৬:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫