আজ শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পরীক্ষার্থী ২০ হাজার ৯৭২ জন, কেন্দ্র ৩২টি

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৯:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক” পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলায় এ পরীক্ষায় অংশ নেবেন মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী। জেলার ৩২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোডের জন্য এসএমএস পাঠানো হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের সময় পরীক্ষার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্রের (মূল এনআইডি/ স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণসহ পরীক্ষা সংক্রান্ত সব নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ রয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, পার্স, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক ডিভাইস ও যেকোনো যোগাযোগযোগ্য যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থী এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাৎক্ষণিক বহিষ্কারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অসাধু ব্যক্তির কোনো ধরনের প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় পরীক্ষার্থী ২০ হাজার ৯৭২ জন, কেন্দ্র ৩২টি

আপডেট সময়: ০৯:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫