আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় কপোতাক্ষ বেড়িবাঁধের মাটি ইটভাটায় ব্যবহৃত, প্রশাসন নির্বিকার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

স্থানীয়দের অভিযোগ: অর্ধযুগ ধরে অব্যাহত অনিয়ম
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদীর বেড়িবাঁধের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। অভিযোগ রয়েছে, উপজেলার বলরামপুর গ্রামে অবস্থিত মের্সাস সানি ব্রিকস নামের একটি ইটভাটা অর্ধযুগ ধরে নিয়মবিরোধীভাবে কাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, ভাটা নির্মাণের শুরু থেকেই প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কৃষিজমি ও লোকালয় সংলগ্ন জায়গায় ইটভাটা স্থাপনের সময়ে স্থানীয়রা আপত্তি জানিয়েও তা উপেক্ষা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সরেজমিনে মাগুরা ইউনিয়নের বলরাম গ্রামে দেখা যায়, কপোতাক্ষ পাড়ে একটি এস্কাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে এবং অন্য এস্কাভেটর দিয়ে তা সরিয়ে নেওয়া হচ্ছে। ক্রমাগত মাটি কাটা ও সরানোর ফলে ২০১১ সালে বাস্তবায়িত কপোতাক্ষ খনন প্রকল্পের বেড়িবাঁধের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাটার ব্যবসায়িক শরিক হাজ্বী আব্দুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, “বেড়িবাঁধ সংলগ্ন জমির মালিক ও স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠান মাটিটি ভাটার কাছে বিক্রয় করেছে। তবে বেড়িবাঁধের মাটি বিক্রয় ও ব্যবহার সংক্রান্ত আইনগত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।” তিনি আরও দাবি করেন, যদি সরকার নদী খননের দায়িত্ব ভাটার হাতে দিত, তাহলে নাব্য সংকট হতো না। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান জানান, বিষয়টি অবগত হওয়া গেছে। ভাটা কর্তৃপক্ষকে কাজ স্থগিত রাখতে বলা হয়েছে এবং তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

তালায় কপোতাক্ষ বেড়িবাঁধের মাটি ইটভাটায় ব্যবহৃত, প্রশাসন নির্বিকার

আপডেট সময়: ০৭:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫