আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে বড়দিনের নিরাপত্তা জোরদারের লক্ষে ওসি শামীম আহমদ খানের চার্চ পরিদর্শন ও মতবিনিময়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, আশাশুনি: আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে সামনে রেখে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান গির্জা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বুধহাটা মা মারিয়া ক্যাথলিক চার্চ, জামাল নগর যীশু হৃদয়ের চার্চ, বুড়িয়া ফাতেমারানী চার্চসহ বিভিন্ন চার্চ পরিদর্শন শেষে বড়দল ইউনিয়নের বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান। তিনি বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে থানার পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে তিনি উৎসবকালীন টহল ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে আলোচনা করেন। ওসি আরও জানান, শুভ বড়দিনকে কেন্দ্র করে যেকোনও নাশকতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সভায় উপস্থিত চার্চ প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশ সঙ্গে যোগাযোগ রেখে উৎসবের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ এবং ইটালিয়ান ফাদার সেরজো। এছাড়া উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার লালন সরকার, সহ-সভাপতি যাকোব আচারী, বিশ্বজিৎ মন্ডল, সদস্য সুজন সরকার, জয়দেব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আশাশুনিতে বড়দিনের নিরাপত্তা জোরদারের লক্ষে ওসি শামীম আহমদ খানের চার্চ পরিদর্শন ও মতবিনিময়

আপডেট সময়: ০৭:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫