স্টাফ রিপোর্টার: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সাতক্ষীরা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী শহরের মেহেরুন প্লাজা (৩য় তলা)তে অবস্থিত শাখার নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আরএসএম মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের ইউনিট ম্যানেজার ও এজেন্টরা অংশ নেন। সম্মেলনের একপর্যায়ে স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণে স্মার্ট মেডিকেল সেন্টারের সঙ্গে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একটি কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন
-
আজকের বাণী - আপডেট সময়: ০৭:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ১৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























