আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তৃণমূলের সিদ্ধান্তে জাপার মনোনয়ন না কেনার ঘোষণা সাংবাদিক নজরুল ইসলামের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে তৃণমূলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে দলীয় মনোনয়নপত্র ক্রয় ও দাখিল থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম। তৃণমূলের মতামত উপেক্ষা করে একটি বিতর্কিত ব্যক্তির মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় তালা ও কলারোয়া উপজেলার জাতীয় পার্টির নির্বাহী কমিটির যৌথ মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. মুনছুর আলী।
সভায় জানানো হয়, তৃণমূলের ঐক্যমতের ভিত্তিতে ১০৫ সাতক্ষীরা-১ আসনে এস. এম. নজরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে। একই সঙ্গে জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভায় তৃণমূলের মতামতের আলোকে এস. এম. নজরুল ইসলাম ও এম. মুনছুর আলীর নাম কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে তৃণমূল ও জেলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে জাতীয় পার্টির কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন—এমন এক ব্যক্তি তৃতীয় পক্ষের অর্থায়নে মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। দলীয় অনুমতি ছাড়াই জাতীয় পার্টির নাম ব্যবহার করে এ উদ্যোগকে তৃণমূল নেতাকর্মীরা দলের শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী বলে আখ্যায়িত করেন।
যৌথ সভায় স্পষ্ট করে জানানো হয়, ওই মনোনয়ন দাখিলের সঙ্গে তালা-কলারোয়ার জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। তৃণমূলের সিদ্ধান্ত ও জেলা কমিটির প্রেরিত তালিকার প্রতি শ্রদ্ধা রেখে সাংবাদিক এস. এম. নজরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমাদান থেকে বিরত রাখার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন তালা ও কলারোয়া উপজেলার জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ ও মহিলা পার্টির প্রতিনিধিরা। নেতারা বলেন, দলীয় ঐক্য অটুট রেখে তৃণমূলের শক্তির ওপর ভর করেই জাতীয় পার্টিকে সামনে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

তৃণমূলের সিদ্ধান্তে জাপার মনোনয়ন না কেনার ঘোষণা সাংবাদিক নজরুল ইসলামের

আপডেট সময়: ০৭:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫