আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় বাড়ি থেকে চিতাবাঘ আটক, গ্রামে আতঙ্ক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের একটি বাড়ি থেকে একটি চিতাবাঘ আটক করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ২টার দিকে উফাপুর গ্রামের আলমগীর হোসেন সরদারের বাড়িতে স্থাপিত ফাঁদে চিতাবাঘটি আটকা পড়ে।

বাড়ির মালিক আলমগীর হোসেন আমিন জানান, দীর্ঘদিন ধরে তার বাড়িসহ আশপাশের বিভিন্ন বাড়ি থেকে প্রায়ই হাঁস-মুরগি খোয়া যাচ্ছিল। তারা ধারণা করছিলেন শিয়াল এসব নিয়ে যাচ্ছে। এ কারণে শনিবার রাতে মুরগির খোঁয়াড়ের পাশে একটি বড় ফাঁদ পেতে রাখা হয়। ভোররাতে ফাঁদ থেকে শব্দ পেয়ে বাইরে এসে তিনি দেখতে পান একটি চিতাবাঘ ফাঁদের ভেতরে আটকা পড়েছে। পরে প্রতিবেশীদের খবর দিলে সবাই মিলে বাঘটিকে নিরাপদে আটকে রাখেন।

তিনি আরও জানান, এতদিন চিতাবাঘটি গ্রামের কারও ক্ষতি না করলেও এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শত শত উৎসুক মানুষ চিতাবাঘটি দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয় বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ বলেন, ঘটনাটি জানার পর তিনি সেখানে যান এবং বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এখান থেকে সুন্দরবনের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। এত দূরের বনাঞ্চল থেকে চিতাবাঘটি কীভাবে লোকালয়ে এসেছে—তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন

কলারোয়ায় বাড়ি থেকে চিতাবাঘ আটক, গ্রামে আতঙ্ক

আপডেট সময়: ০৭:৩২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫