আশাশুনি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিজয় কুমার জোয়ার্দার। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। ৩৮তম বিসিএস ক্যাডার বিজয় কুমার জোয়ার্দার এর আগে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মাগুরা জেলায়। যোগদানকালে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান এবং প্রধান অফিস সহকারী আলাউদ্দীন আল মারুফ নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ আশাশুনির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে নবাগত এসিল্যান্ড বিজয় কুমারের যোগদান
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ১২১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ














