আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা কবিতা পরিষদ আয়োজিত ‘সত্য ও সুন্দরের পক্ষে কবিতা’ একবিংশ কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর সকাল ৯টায় ত্রিশ মাইল অগ্রগতি সংস্থার মিলনায়তনে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যাপক আব্দুল হামিদ। উদ্বোধক ছিলেন আবৃত্তিশিল্পী মাসকুর এ সাত্তার কল্লোল। জাতীয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আবু আফফান রোজ বাবু। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সরদার মোহাম্মদ নাজিমউদ্দীন, শোক প্রস্তাব পাঠ করেন মিল্টন সানা। বিশেষ অতিথি ছিলেন কবি কামরুল ইসলাম ফারুক ও ঊষা’র নির্বাহী পরিচালক মোঃ শামসুজ্জোহা। প্রধান সমন্বয়কারীর বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন। প্রধান উপদেষ্টা শুভ্র আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শিশু সাহিত্যে ইমরুল ইউসুফ, কবিতায় ও সৃজনশীল সংগঠক হিসেবে ড. সবুজ শামীম আহসান, কবিতা ও শিক্ষায় সুহেলী সায়লা আহমদ, কবিতা ও সংগীতে শহীদুর রহমান, গবেষণায় ড. মুহাম্মদ আখতারুজ্জামান ও আমিনুর রশীদকে কবিতা পরিষদ পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে সকাল ১১টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন প্রভাষক শহিদুল ইসলাম। আলোচনা করেন লেখক শেখ সিদ্দিকুর রহমান, কবি স. ম. তুহিন ও কবি সিদ্দিক আলী। দুপুর ২:৩০ মিনিটে স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়। যশোর, কেশবপুর ও সাতক্ষীরার শতাধিক কবি এতে অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন

সাতক্ষীরায় কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫