আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় স্টাফের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সুষ্ঠু পরিবেশে সাতক্ষীরায় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ)-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন স্টাফের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল্লাহ, স্টাফ সাতক্ষীরার সহ-সভাপতি মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্টাফ সূত্রে জানা যায়, চলতি বছর সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় কেজি ওয়ান থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০০ জন এবং শ্যামনগর উপজেলায় প্রায় ১ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে ২০০২ সাল থেকে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

ক্যাপশন: সাতক্ষীরায় স্টাফের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ চলাকালে কেন্দ্র পরিদর্শন করছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন

সাতক্ষীরায় স্টাফের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৪:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫