আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বিদায় সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের যমুনা হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরার সম্মানিত মানুষদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি বলতে পারি—সাতক্ষীরা জেলা আমার কাছে গৌরব ও সম্মানের। এখানকার মানুষ অত্যন্ত সুন্দর মনের অধিকারী।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, মহসিন আলী ও মো. আশিকুর রহমান। এছাড়াও বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আকতার, শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জি, কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, তালা উপজেলা কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, কলারোয়া উপজেলা কমিটির সেক্রেটারি মো. মুজিবুর রহমান, দেবহাটা উপজেলা কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মো. আনিছুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন

সাতক্ষীরায় দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বিদায় সংবর্ধনা

আপডেট সময়: ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫