আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় আম বাগান থেকে মরদেহ উদ্ধার

  • অর্জন বিশ্বাস
  • আপডেট সময়: ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা, জুতা দেখা গেছে। এছাড়া তার গলায় দাগের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে তালা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মৃত্যু আলাউদ্দিন তালা উপজেলার হরিচন্দ্রকাটি গ্রামের মৃত আনছার শেখের ছেলে।
মৃতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে এসে মরদেহটি গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে পড়ে থাকতে দেখেন।
হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকতো। বিভিন্ন সময় মানুষের ছোটোখাটো কাজে সহযোগিতা করতেন এবং পাঁচ-দশ টাকার বেশি নিতেন না। সকালে বাজার থেকে খবর পেয়ে এসে আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখি। তবে তার গলায় দাগ থাকার বিষয়টি রহস্যজনক।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

তালায় আম বাগান থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫