আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌশলী আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলে মো: রাসেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাতক্ষীরার অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডল বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন। সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও তার ভাই হাবিবুর রহমান হবি হত্যা মামলায় পিতা ও পুত্রকে পৃথক মামলায় পাঁচদিন করে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে, আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে আব্দুল লতিফ ও তার ছেলের ওপর পচা ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গভীর রাতে কুচপুকুর গ্রামের হুমাযুন কবিরকে কাশেমপুর বাইপাস সড়কে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার তৎকালীন পরিদর্শক মহিদুল ইসলামকে প্রধান আসামী ও তৎকালীন সরকারি কৌশলী আব্দুল লতিফকে ৫নং আসামীসহ মোট ৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আজগার আলী। মামলা নং-১২,তাং ০৩/০৯/২৪।
অপরদিকে,একই গ্রামের হাবিবুর রহমান হবি হত্যা মামলার ৩০ নং আসামী আব্দুল লতিফের ছেলে মো: রাসেল। মামলা নং-২৩। তাং-১২/০৯/২৪। সাতক্ষীরা আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী তোজাম্মেল হোসেন তোজাম জানান, আব্দুল লতিফের কুকর্ম ফাঁস হতে শুরু করেছে। সরকারি কৌশলী হিসেবে তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন,সেটা নজিরবিহীন। পিতা-পুত্রকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মামলায় সরকার পক্ষে ছিলেন সরকারি কৌশলী আব্দুস সাত্তার,অতিরিক্ত সরকারি কৌশলী তোজাম্মেল হোসেন তোজাম, অতিরিক্ত সরকারি কৌশলী এড এবিএম সেলিম প্রমুখ। অপরদিকে, আসামী পক্ষে ছিলেন এড. শফিউল ইসলাম শফি।
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর সকালে খুলনার বয়রা এলাকা থেকে আব্দুল লতিফ ও তার ছেলে মো: রাসেলকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি আব্দুল লতিফের ৪দিন ও তার ছেলের ৩দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময়: ০৪:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫