স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য আব্দুস সামাদ, আসাদুজ্জামান মধু, দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, সাংবাদিক এস.এম শহীদুল ইসলাম, এবং বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বক্তারা বলেন, একাত্তরের স্মৃতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কৃতিত্বকে ভুলে যাওয়া যাবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের দামাল ছেলেরা স্বাধীনতা অর্জনের জন্য জীবন বাজি রেখে লড়েছে। কিন্তু আজও সেই বিজয়ের পূর্ণ স্বাদ আমরা পাচ্ছি না। বক্তারা স্বাধীনতার মূল আকাঙ্খার বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরা প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- ১০৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























