আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান বিজয় দিবস উদযাপন

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১২:০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের দিন ১৬ ডিসেম্বর উপলক্ষে সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে শিশুদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়ে।
এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এছাড়া বিদ্যালয়গুলোতে আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজনের পাশাপাশি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবসের কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময়: ১২:০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫