আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

Oplus_131072

সাতক্ষীরা প্রতিনিধি: একাত্তরের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা যেসব মেধাবী সন্তানকে হত্যা করেছিল, সেই শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সারাদেশের মতো সাতক্ষীরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে তালা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে শ্যামনগর উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শুধু একটি আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
অনুরূপভাবে জেলার কলারোয়া, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পালিত হয় বিভিন্ন কর্মসূচি।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আপডেট সময়: ০৩:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫