আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৮:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, হামলাকারীদের দ্রুত ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। তিনি সকলের কাছে ওসমান হাদির জন্য দোয়া কামনা করেন এবং আশা প্রকাশ করেন, আল্লাহ্ চাইলে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা। অন্তর্বর্তী সরকার এটি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং হামলায় জড়িত কাউকেও কোনো ছাড় দেওয়া হবে না।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলা ঘটে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার সময় তিনি একটি রিকশায় ছিলেন। বর্তমানে গুরুতর আহত ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

আপডেট সময়: ০৮:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫