কালিগঞ্জ ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিগঞ্জের ধলবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন যুবদল শনিবার বিকেল ৩টায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ধলবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আসলাম মালিকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহাআলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সদস্য মহাসিন আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম বাবু, দিদারুল ইসলাম, মোশাররফ হোসেন, সালমান হোসেন, শরিফুল ইসলাম, মিজানুর রহমানসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাও. কামরুল ইসলাম আশেকী।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিগঞ্জে দোয়া মাহফিল
-
আজকের বাণী - আপডেট সময়: ০৮:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- ১৪৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























