আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের নৈকাটি গ্ৰামে। নিহত মেহেদী হাসান (২০) নৈকাটি গ্ৰামের মৃত কফিল উদ্দিনের পুত্র। জানাগেছে, ঘটনার সময় জুম্মার নামাজে যাওয়ার পথে মৎস্য ঘেরে পানি সেচের কাজে ব্যবহৃত বিদ্যুৎ চালিত মটর দেখতে যায়। এসময় পূর্বে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা মটরের সংস্পর্শে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মূহুর্তের মধ্যেই ঘটনাস্থানেই সে মৃত্যু বরন করে। আগামি কাল শনিবার তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। দিকে হাস্যউজ্জল ও সাদালাপী মেহেদির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনির বুধহাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- ১৫০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























