আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে আব্দুর রউফের মতবিনিময়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১.৩০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আপনাদের মর্যাদা অপরিসীম। আপনাদের সমর্থন ও প্রেরণায় আমাকে দল মনোনয়ন দিয়েছে। ইনশাল্লাহ, জাতীয়তাবাদী দল বিএনপি এবার ক্ষমতায় যাবে। আমি এলাকার সন্তান হিসেবে উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই। আমার একমাত্র সন্তান ২০১১ সালে গুম হয়েছে। আমার দুই পৌত্র সামির শোয়েব ও আব্দুল্লাহ সিয়াম আমার পাশে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সাতক্ষীরা উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দেবেন।” সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মোস্তানসির বিল্লাহ, দর্শন বিভাগের প্রফেসর আব্দুল জব্বার। এছাড়া সরকারি কলেজের শিক্ষকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে আব্দুর রউফের মতবিনিময়

আপডেট সময়: ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫