সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে জাতীয়তাবাদী শ্রমিক দল এক অংশের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, বিশেষ অতিথি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু। নারকেল তলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনুর রহমান, পৌর তাতীদলের আহবায়ক বনি আমিন, সদস্য সচিব শেখ সোহাগ হোসেন, তন্জয় বিএনপি নেতা। ফারুক হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন। ইসরাফিল বিশ্বাস, আবু হানিফ, রহিদুল ইসলাম, আলম হোসেন, মোহাম্মদ আলী বাবু। সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্য কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। দোয়া মাহফিল পরিচালনায় করেন হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন জেলা শ্রমিক দলের এক অংশের বিশিষ্ট শ্রমিক নেতা রেজাউল ইসলাম রেজা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শ্রমিক দলের এক অংশের দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- ১২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























