আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনির কুল্যায় সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অতিরিক্ত সার মজুদ এবং নকল বীজ ধান গুদামজাত করার অভিযোগে এক সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা এবং সাতক্ষীরা পুলিশ লাইনের একটি টিমের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সার, কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় কুল্যা ইউনিয়নের মেসার্স গাজী এন্টারপ্রাইজ নামের বিসিআইসির সার ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, সার ক্রয়-বিক্রয়ের ভাউচার না রাখা, সঠিকভাবে সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া ও অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

অভিযান শেষে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

আশাশুনির কুল্যায় সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫