আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: জুলাইয়ের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরার তরুণ নারী সংগঠক মোহিনী পারভীন “সমাজ উন্নয়নে অসামান্য অবদান” ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। এ বছরের প্রতিপাদ্য ছিল, নারী–কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, উন্নয়ন সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মোহিনী পারভীন বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবং একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র।
জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের সমন্বয়ের দায়িত্বে ছিলেন মোহিনী। মিছিল, পথসভা, জরুরি সমাবেশ—সব কার্যক্রমেই তিনি ছিলেন সামনের সারিতে। কখনো ব্যানার হাতে স্লোগান, কখনো সংগঠকদের ব্রিফিং, আবার সংঘর্ষের আশঙ্কার মধ্যেও প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া, সব ক্ষেত্রেই ছিল তাঁর দৃঢ় উপস্থিতি।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত

আপডেট সময়: ১১:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫